Hot Posts

6/recent/ticker-posts

সূরা আন-নিসা, আয়াত নং:- (১-২)

জন্ম যখন নিয়েছো, মৃত্যুর স্বাদ অবশ্যই পেতে হবে। বিশ্বাস করো বা না করো এবং মৃত্যুর পর সকল সৃষ্টির সৃষ্টিকর্তার কাছেই উপস্থিত হতে হবে। সেই দিন দুনিয়ার সকল পাপ-পুণ্যেন বিচার হবে। সেদিন ক্ষমা চাওয়ারো কোনো সুযোগ থাকবে না। তখন পাপের শাস্তি তো পেতেই হবে। দুনিয়াতে জীবিত থাকাকালীন সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে এবং ভয়হীনতা নিয়ে নানান পাপাচারে লিপ্ত হয়েছো। মনে রেখো আজ, মৃত্যুর কয়েক সেকেন্ট আগে তুমি সৃষ্টকর্তাকে ভয় পেতে শুরু করবে। আজরাইল (আঃ) যখন তোমার আত্মাকে তোমার দেহ থেকে বিচ্ছেদ করবে তখন তোমার ইচ্ছে করবে দুনিয়াতে যে পাপ করেছো তার ক্ষমা চাওয়ার জন্য কিছু সময় নিতে। কিন্তু সেই সুযোগ আর পাবে না। কারণ, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আল্লাহ্ তোমাকে অনেক সুযোগ দিয়েছে। বিনিময়ে তুমি তা অবহেলা করেছো। মনে রেখো হে আদমের সন্তানেরা, "তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার সামনে তোমার পাপ ও পুণ্যের বিচার হবে।

১). প্রশ্ন:- আমরা আল্লাহকে ভয় এবং সম্মান কেনো করবো...??

উত্তর:- সকল সৃষ্টি একমাত্র আল্লাহ্ তা'আলার। যিনি মানবের কর্মের প্রতিফল দিবসের মালিক। পাপ কর্মের প্রতিফল জাহান্নাম এবং সৎ কাজের প্রতিফল জান্নাত। যা একমাত্র আল্লাহ্ তা'আলার তত্ত্বাবধানে। আমরা যেনো পাপ ও শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারি তাই আল্লাহ্ তা'আলা'কে ভয় ও সম্মান করে তার নিকট মাথা নত করা আবশ্যক।

🔰 [কুর'আন - সূরা আন-নিসা : ১-২]---
        
                 " হে মানবমন্ডলী! ভয় করো তোমাদের সেই বর'কে যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করে উভয়ের মাধ্যমে অজস্র নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা ভয় করো সে আল্লাহকে যার দ্বারা তোমরা পরস্পর অধিকার তলব কর, আরো ভয় করো সে মাতৃগর্ভকে (যা তোমাকে ধারণ করেছে)। নিশ্চয় আল্লাহ তোমাদের পর্যবেক্ষণ করছেন।
                __ [সূরা আন-নিসা- আয়াত ১]

ইয়াতিমদেেকে তাদের সম্পদ দিয়ে দাও, আর উত্তম দ্বারা খারাপ জিনিস বদল করো না। আর তোমাদের সম্পদের সাথে তাঁদের সম্পদও খেয়ো না। নিশ্চই সেটা হবে বড় অপরাধ।
               __ [ সূরা আন-নিসা ২]

Post a Comment

0 Comments