Hot Posts

6/recent/ticker-posts

রাসূলের (সা) কুর'আন তিলাওয়াতে আরবদের দুই ধরণের প্রতিক্রিয়া।

রাসুল মুহাম্মাদ عليه السلام যখন ১৪০০ বছর আগে অমুসলিম আরবদেরকে কু’রআন তিলাওয়াত করে শোনাতেন, তখন তা শুনে আরবদের দুই ধরনের প্রতিক্রিয়া হতো—

কি অসাধারণ কথা! এভাবে তো আমরা কখনও আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি! এত অসাধারণ বাক্য গঠন, শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরাও করতে পারে না! এমন কঠিন বাণী, এমন হৃদয় স্পর্শী করে কেউ তো কোনো দিন বলতে পারেনি! এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়! এটা নিশ্চয়ই আল্লাহর تعالى বাণী! আমি সাক্ষি দিচ্ছি – লা ইলাহা ইল্লালাহ…

অথবা,

সর্বনাশ, এটা নিশ্চয়ই যাদু! এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব না। এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোনো দৈব বাণী। কিন্তু এই জিনিস আমি মেনে নিলে তো আমি আর মদ খেতে পারবো না , জুয়া খেলতে পারবো না, আমার দাসগুলো র সাথে যা খুশি তাই করতে পারবো না। এসব শুরু করলে আমার পরিবার এবং গোত্রের লোকরা আমাকে বের করে দিবে। এই জিনিস যেভাবেই হোক আটকাতে হবে। দাঁড়াও , আজকেই আমি আমার দলবল নিয়ে এই লোকটাকে তাড়াবো।

Post a Comment

0 Comments