️🔘 বর্তমানে এটা সত্য যে আজকের মুসলমানরা অনেক দলে-উপদলে বিভক্ত। এটা অত্যন্ত দুঃখজনক যে, এ বিভক্তি ইসলামে মোটেওই অনুমোদিত নেই। আর তাই পবিত্র কোরআনে বলা হয়ে,-
" তোমরা সকলে মিলে আল্লাহর রুজ্জুকে (আল কুরআন) দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেওনা।" __[ সূরা আলে ইমরান: ১০৩]
এই আয়াতে আরো জোর দিয়ে বলা হয়েছে:-
"ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো।' আবার বলা হয়েছে " পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।"
অর্থাৎ দল বা উপদলে বিভক্ত হইয়ো না।
অতএব, ইসলামে দলাদলি ও বিভক্তি নিষিদ্ধ।
কিন্তু যখন একজন মুসলিম প্রশ্ন করতে বসে, আপনি কে...?? তখন আমাদের সাধারন একটি উত্তর হলো - আমি সুন্নী, আমি শ্বীয়া, আমি হানাফী, আমি শিবির ইত্যাদি।
পবিত্র কোরআনে বলা হয়েছে,
" নিশ্চয় যারা নিজেদের দ্বীনকে খন্ড-বিখন্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের বিষয় আল্লাহর হাতে ন্যস্ত। অতঃএব তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করতো।"
__ [ সূরা আনআম: ১৫৯]
এ আয়াতে আল্লাহ সুবাহানাহু তা'আলা বলেছেন যে, যারা নিজেদের দ্বীনকে ভাগ করে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা উচিত।
1 Comments
ধন্যবাদ।
ReplyDeleteআসসালামু আলাইকুম
-----------------------------------
আপনাদের মতামত আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।