Hot Posts

6/recent/ticker-posts

পিওর ও পপুলার


প্রত্যেক নবী রাসূলের যুগে পপুলারের ধরন ও প্রকৃতি ছিলো ভিন্ন। তবে মৌলিক ভ্রান্তিগুলি ছিলো প্রায় একইরূপ এবং যা বর্তমানেও আছে। যেমন নূহ (আঃ)- এর যুগ থেকে চালু হয়েছে মূর্তিপূজা। পৌত্তলিকরা সরাসরি এটা করে। ইহুদী নাছারারা প্রতীক পূজা করে এবং ৬০ শতাংশ মুসলমানরা ছবি-প্রতিকৃতি ও কবরপূজা করে। ধারণা-বিশ্বাস প্রায় সবার একই। ছবি-মূর্তি ও কবরের মধ্যে তারা প্রাণের কল্পনা করেন ও তাকে শ্রদ্ধা জানান। তার সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। বেদীতে,  মিনারে,  কফিনে ও কবরে ফুল দেন। অথচ যাকে দিচ্ছেন তিনি কিছুই জানতে পারছে না। এটা যে অযৌক্তিক ও স্রেফ লোক দেখানো এবং সময় ও অর্থের অপচয়, তা তারা স্বীকার করেন। কিন্তু কখনো প্রথার দোহাই দিয়ে, কখনো অসার যুক্তির দোহাই দিয়ে তারা এগুলো করে থাকেন। অথচ জীবন্ত মানুষকে মারতে তাদের দীল কাঁপে না। কিন্তু নিষ্প্রাণ ছবি-মূর্তির জন্য তারা হু হু করে কাঁদেন ও শত শত টাকা ব্যয় করেন।  শয়তান এভাবেই তার মিশন চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। আর এটাই হলো পপুলার।  এর বিপরীত হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, যা পিওর। যিনি অদৃশ্য ও সকল ক্ষমতার উৎস। যিনি চিরঞ্জীবী ও বিশ্বচরাচরের ধারক।

☞ ☞ Earn Money Everyday 


Post a Comment

0 Comments