পবিত্র কুরআনের ও হাদীস উভয়ই ওহী দ্বারা প্রাপ্ত। কুরআন হচ্ছে আল্লাহর কালাম আর হাদীস হচ্ছে মহানবীর বাণী ও অভিব্যক্তি, তবে তা ওহীর মাধ্যমে প্রাপ্ত। কুরআন যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এ মৌল নীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্তা বলে দেয়। কুরআন ইসলামের আলোকস্তম্ভ, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেনো হৃদপিন্ড, আর হাদীস ও হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী।
আল্লাহ্ তা'আলা জিবরাঈল আমীনের মাধ্যমে নবী করীম (সাঃ) এর উপর যে ওহী নাযিল করেছেন, তা হলো হাদীসের মূল উৎস।
ওহী:- ওহী এর শাব্দিক অর্থ "ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা।"
___ [ উমদাতুল 'কারী, ১ম খন্ড, পৃষ্ঠা. ১৪]
ওহীর প্রকারবেদ ও ব্যাখ্যা:- ওহী দুই প্রকার। প্রথম প্রকার প্রত্যক্ষ ওহী, যার নাম "আল-কুরআন"। এর ভাব ও ভাষা উভয়ই মহান আল্লাহর। যা রাসূল (সাঃ) তা হুবুহু প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকার পরোক্ষ ওহী, এর নাম "সুন্নাহ্" বা "আল-হাদীস"। এর ভাব আল্লাহর, তবে নবী (সাঃ) তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন।
প্রথম প্রকারের ওহী রাসূল (সাঃ).এর উপর সরাসরি নাযিল হতো এবং তাঁর কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় ওহী তাঁর উপর প্রচ্ছন্নভাবে নাযিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না।
আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) কুরআনের ধারক ও বাহক, কুরআন তার উপর নাযিল হয়। আল্লাহ্ তা'আলা তাঁর কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধি-বিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেননি। এর ভার ন্যস্ত করেছেন রাসূল (সাঃ) এর উপর। তিনি নিজের কথা-কাজ ও আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়ম-কানুন বলে দিয়েছেন। কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন-বিধান পেশ করেছেন। আর কুরআন শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী (সাঃ) যে পন্থা অবলম্বন করেছেন, তাই হচ্ছে হাদীস।
➦ হাদীসও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরী'আতের অন্যতম উৎস কুরআন ও মহানবী (সাঃ) এর বাণীর মাধ্যেই তার প্রমাণ বিদ্যমান।
☑ মহান আল্লাহ্ তার প্রিয় নবী (সাঃ) সম্পর্কে বলেনঃ-
"আর, তিনি (নবী) মনগড়া কথাও বলেন না, এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়"
___ [ সূরা নাজম, আয়াত : ৩-৪]
"যদি সে(নবী) নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিতো, আমি(আল্লাহ্) অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে লইতাম তার জীবনধমনী"
___ [ সূরা হাককাহ্, আয়াত: ৪৪-৪৬]
➦ রাসূল (সাঃ) বলেনঃ- " রূহুল কুদস (জিবরাঈল) আমার মানসপটে এ কথা ফুঁকে দিলেন __
নির্ধারিত পরিমাণ রিযিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুস্কাল শেষ হওয়ার পূর্বে কোনো প্রাণীর মৃত্যু হয় না।"
__[ বায়হাকী, শারহুস সুন্নাহ]
"আমার নিকট জিবরাঈর (আঃ) এলেন এবং আমার সাহাবীগণকে উচ্চস্বরে তাকবীর ও তাহলীল বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন "
__[ নাইলুল আওতার, ৫মম খন্ড, পৃষ্ঠা ৫৬]
"জেনে রাখ, আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছে এর অনুরূপ আরো একটি জিনিস"
__[ আবূ দাঊদ, ইবন মাজা, দারিমী]
✪ রাসূল (সাঃ) এর অনুগত্য করার জন্য আল্লাহ্ তা-আলা কুরআনুল করীমে নির্দেশ দিয়েছেন:-
"রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক।"
___ [সূরা হাশর, আয়াত: ৭]
হাদীস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা বদরুদ্দীন আইনী (র) লিখেছেন " দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভই হচ্ছে হাদীস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য।"
আল্লামা কিরমানী (র) লিখেছেন, " কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব-সমৃদ্ধ হচ্ছে ইলমে হাদীস।
▓ সংগ্রহীত:- বুখারী, ১ম খন্ড ▓

1 Comments
Grand Casino Hotel - Mapyro
ReplyDeleteThe Grand Casino 아산 출장샵 Hotel 시흥 출장안마 in Wilkes-Barre, Pennsylvania, USA has a 평택 출장안마 total of 2,500 rooms in five restaurants, a spa, and 강릉 출장안마 a bar. The 인천광역 출장마사지 Grand Casino Hotel is
আসসালামু আলাইকুম
-----------------------------------
আপনাদের মতামত আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।