১). প্রশ্ন:- আসমানী কিতাব কাকে বলে…??
উত্তর:- আল্লাহর পক্ষ হতে প্রেরিত কিতাবকে আসমানী কিতাব বলা হয়।
২).প্রশ্ন:-আসমানী কিতাব কিভাবে অবর্তীণ হয়েছে…??
উত্তর:- আসমানী কিতাব স্বর্গীয় দূত বা ফেরেস্তাদের দ্বারা ওহীর মাধ্যমে অবর্তীণ হয়েছে।
৩).প্রশ্ন:- ওহী কি…??
উত্তর:- ওহী আরবী শব্দ। এর অর্থ প্রত্যাদেশ বা আল্লাহর প্রেরিত বাণী। যে সকল বাণী আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাঈল (আঃ) এর মাধ্যমে নবী রাসূলগণের নিকট প্রেরণ করা হত।
৪). প্রশ্ন:- সহীফা কাকে বলে..??
উত্তর:- আল্লাহর প্রেরিত ছোট কিতাব বা পুস্তিকাকে সহিফা বলে।
৫). প্রশ্ন:- আসমানী কিতাব কতটি ও সহীফা কতটি…??
উত্তর:- আসমানী কিতাব ৪টি এবং সহীফা হলো ১০০টি। মোট ১০৪ খানা।
৬). প্রশ্ন:- ৪টি আসমানী কিতাব কি কি ও ১০০টি সহীফা কি কি এবং কার কার ওপর নাযিল হয়েছে তা বর্ণনা..।।
উত্তর:- ৪টি আসমানী কিতাব হলো--
(ক). তাওরাত। যা অবর্তীণ হয় ঈশ্বরের বাণীবাহক হযরত মুসা (আঃ) এর উপর।
(খ). যাবুর। যা অবর্তীণ হয় ঈশ্বরের বাণীবাহক হযরত দাউদ (আঃ) এর উপর।
(গ). ইঞ্জিল। যা অবর্তীণ হয় ঈশ্বরের বাণীবাহক হযরত ঈসা (আঃ) এর উপর, এবং
(ঘ). আল-কুর'আন। যা সর্বশেষ এবং পরিপূর্ণ আসমানী কিতাব, যা অবর্তীণ হয় ঈশ্বরের বাণীবাহক হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর।
১০০ টি সহীফা গুলো হলো:-
(ক). হযরত শীস (আঃ) এর উপর ৫০ খানা সহীফা।
(খ). হযরত ইদ্রিস (আঃ) এর উপর ৩০ খানা সহীফা।
(গ). হযরত ইব্রাহীম (আঃ) এর উপর ২০ খানা সহীফা।

0 Comments
আসসালামু আলাইকুম
-----------------------------------
আপনাদের মতামত আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।